সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইয়ের দায়ের কোপে জেসমিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম মৃত আনেয়ার হোসেন। ওই নারীর বাড়ি জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মল্লিকপুর গ্রামে।

জামালগঞ্জ থানা সূত্রে জানাযায়, শনিবার সকালে উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামের গুঞ্জর আলীর ছেলে রেজাউল করিম (৩০) ও তার বোন নিহত জেসমিন বেগম (৩৫) তাদের নিজস্ব জায়গায় পাকা ঘর নির্মাণ করতে যান। উক্ত কাজে তাদের চাচা মাহমুদ আলী (৬০) ও তার ছেলে মো. আশিকুল (৩০) বাঁধা প্রদান করেন। বাঁধা প্রদানের এক পর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে মো. আশিকুল জেসমিন বেগমকে দা দিয়ে গলায় কোপ মারে। পরে ঘটনাস্থল থেকে আহত জেসমিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আবদুন নাসের ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনাস্থল থেকে মৃত আব্দুল মন্নাফের ছেলে মাহমুদ আলী (৬০) কে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *