জে’লা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সিলেট জে’লা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সিলেট জে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জে’লায় জে’লা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ গ্রহণে দলীয় মনোনয়ন পেতে বুধবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন সিলেট জে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন নাসির উদ্দিন খান।

এ সময় সিলেট জে’লা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, উপ দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহম’দ পলা’শ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সোয়েব আহম’দ, সিলেট মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জে’লা যুবলীগ নেতা সেলিম উদ্দিন, সুনামগঞ্জ জে’লা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাজী মাহতাব উল হাসান সমুজ, জে’লা যুবলীগ নেতা মিজানুর রহমান, আহম’দ হেসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বি’রুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিস্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহন ১৭ অক্টোবর।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *