সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহসড়কের কাটাগাং হাইওয়ে থানার সন্নিকটে ফিসারী হকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

১৪ জুন শনিবার বিকাল ৪টায় স্থানীয় জনতা পানিতে ভাঁসা অবস্থায় একটি লাশ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানান।

স্থানীয়দের এলাকাবাসী জানান, বিদ্যুৎতের লাইনে শর্ট লেগে লোকটি মৃত্যু হয়েছে বলে ধারনা করেন। মৃত ব্যাক্তি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের বাসিন্দা জামাল উদ্দীনের ছেলে ফাহাদ আহমেদ (৩৫)। তিনি কাটাগাং এলাকায় ফিসারী লীজ নিয়ে মাছ চাষ করছেন। নিজ ফিসারিতে বৈদ্যুতিক লাইনে শর্ট লেগে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয়। ধারনা করা হচ্ছে বিদ্যুতিক লাইনে শর্ট লেগে তার মৃত্যু হতে পারে। অধিকত্বর তদন্তের জন্য লাশ সিলেটে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *