সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকায় ভারতে সুপারী আনতে গিয়ে খাঁসিয়ার গুলিতে যুবকের মৃত্যু।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল অনুমান সাড়ে ৩টায় ভারতের সুপারীবাগান হতে সুপারী আনতে গিয়ে খাঁসিয়ার গুলিতে গুরুত্বর আহত হয় এক যুবক। গুলিবৃদ্ধ অবস্থায় দ্রুত বাংলাদেশে ফিরে এসে তার মৃত্যু হয়। নিহত যুবক জৈন্তাপুর উপজেলার ২নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিন ওরফে তালু সুলাইল সাহাবউদ্দিনের ছেলে মারুফ আহমদ(২০)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি। তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *