সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ট্রাক চাপায় জাহাঙ্গীর মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।

তিনি জানান, দক্ষিণ সুরমায় লালাবাজার এলাকার সাত মাইলে জাহাঙ্গীর মিয়া তার মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *