রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে বলে অভিযানে থাকা একজন কর্মকর্তা জানিয়েছেন। ডা. দীপু মনি বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন। এর আগের বার শিক্ষামন্ত্রী এবং তার আগের মেয়াদে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

সূত্র:মানব জমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *