পদ্মা সেতু টোল প্লাজার পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত চারজনই মারা গেলেন।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি ও এস্কান্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর।

পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোল প্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাস সড়কের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজন ব্যক্তিই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথমে আরমান, খিদির ও নাবিল নামে তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সায়েম মাদবর নামে আরও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সায়েম মাদবরও মারা যান। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *