সুনাগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরইয়া নদীর শীমের খাল নামক এলাকায় বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময়ে কালাচাঁন (৬৫) ও কাসেম (৫২) নামে আরও দুজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের আলীম উদ্দিনের ছেলে ও জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। কালাচাঁন ও কাসেমও বাদেহরিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে ওমর ফারুকসহ কয়েকজন বাদেহরিপুর থেকে নৌকায় করে ধান বিক্রির জন্য মধ্যনগর বাজারে নিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাটি বরইয়া নদীর শীমেরখাল নামক এলাকায় গেলে আকস্মিক বজ্রপাত হলে ওমর ফারক পানিতে পড়ে নিখোঁজ হয়। এ সময় কালাচাঁন ও কাসেম গুরুতর আহত হয়। পরে সকাল ১১টার দিকে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন নদীতে জাল ফেলে ওমর ফারুকের মরদেহ উদ্ধার করে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *