হবিগঞ্জের নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে জামায়াত নেতার মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (৫০) ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোষ দাশ (৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় শহরের পৃথক স্থান থেকে জামায়াত নেতা শাহ মো. আলাউদ্দিনের মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। উক্ত রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ন মিছিলে আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠান হামলা, মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশের পট-পরিবর্তনের ১০ বছর পর গত (১৪ সেপ্টেম্বর) জামায়াত নেতা সদর ইউনিয়নের সভাপতি শাহ মোঃ আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামীলীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় সাইফুল জাহান চৌধুরী ও সন্তোষ দাশকে ১৯ নাম্বার আসামী করা হয়।বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সন্তোষ দাশকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৭টার দিকে মধ্যবাজার এলাকা থেকে সাইফুল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতা মো. আলাউদ্দিন কর্তৃক দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী সাইফুল জাহান চৌধুরী ও সন্তোষ দাশকে গ্রেফতার করা হয়। অপর আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *