নেপালের ইমিগ্রেশন বিভাগ মানবপাচারের শিকার ৬ বাংলাদেশিকে কাঠমান্ডুর একটি হোটেল থেকে উদ্ধার করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উদ্ধারের পর তাদের নেপাল ইমিগ্রেশন সেন্টারে নেয়া হয়।

উদ্ধার হওয়া বাংলাদেশিরা হলেন: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তুহিনুর ইসলাম অনিক, একুই উপজেলার শাকিব আহাম্মেদ, মো. রহিম খন্দকার ও গোপালগঞ্জের রিয়ান, দুলাল মুন্সি ও সম্রাট।

বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন অ্যাণ্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, গত শনিবার ওই ছয়জনের পরিবারের সদস্যরা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করেন। তারা জানান, আলবেনিয়ায় পাঠানোর কথা বলে জনপ্রতি সাড়ে ৭ লাখ টাকা করে নেয়া হয়। কথা ছিল নেপাল হয়ে তাদের আলবেনিয়া নেয়া হবে। কিন্তু আলবেনিয়ার ভিসা জাল ছিল। গত ৫ মাস ওই ছয়জনকে নেপালের কাঠমান্ডুর একটি হোটেলে আটকে রাখেন মানবপাচারকারী চক্রের সদস্যরা।

শরিফুল হাসান জানান, ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল আমিন নয়ন এই ছয় বাংলাদেশিকে পাচারের ঘটনা টিআইপি হিরো নেটওয়ার্কে জানান। এছাড়া বিষয়টি ইউএসএআইডি নেপালকে জানানো হয়। এরপর মঙ্গলবার সকালে হোটেল থেকে তাদের উদ্ধার করেন নেপাল ইমিগ্রেশন বিভাগ। এ ছাড়া এই ঘটনায় দিসান নামে এক দালালকে আটক করেছে নেপাল।

উদ্ধার হওয়া বাংলাদেশিদের কাগজপত্র বলছে, বাংলাদেশি ট্রাভেল এজেন্সি অ্যাডমায়ার ও খান ট্রাভেল ইন্টারন্যাশনাল তাদের নেপালে পাঠায়। নেপাল পুলিশ এই প্রতারণার সঙ্গে জড়িতদের খুঁজছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *