পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কন্টেষ্ট ২০২১-২২ ফটোগ্রাফীতে বিজয়ী হয়ে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন সাংবাদিক মো. রেজওয়ান করিম সাব্বির।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আগারগাওস্থ পরিবেশ ভবনের অডিটরিয়ামে পরিবেশ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কন্টেষ্ট ২০২১-২২ ফটোগ্রাফী ১ম রানার্সআপ বিজয়ী হিসাবে জাতীয় পুরস্কার গ্রহণ করেন সাংবাদিক মো. রেজওয়ান
করিম সাব্বির।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচলক ডক্টর আব্দুল হামিদ-এর সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও প্রকল্প পরিচালক (ওডিএস প্রকল্প) মো. জিয়াউল হকের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মি. ষ্টিফেন লিলার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন

মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ওজোন টু ক্লাইমেট আর্ট কন্টেষ্ট ২০২১-২২ জাতীয় বিজয়ী ১ম রানার্সআপ পুরস্কার গ্রহণ করেন সাংবাদিক মো. রেজওয়ান করিম সাব্বির।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *