সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুতের খুঁটির পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোজাক্কের হোসেন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. মোজাক্কের হোসেন উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের বারিক মিয়ার ছেলে। সে লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুপুরে মো. মোজাক্কের হোসেন লামাসানিয়া গ্রামে ছাতক থেকে আসা ১১ হাজার হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইনের খুঁটিতে শালিক পাখি বাসা করে। ওই খুঁটির ওপর স্থাপন করা পাখির বাসা ভেঙে পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির ওপর থেকে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এতথ্য নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *