নিজস্ব প্রতিবেদক : চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের অন্তর্গত ডিমাই এলাকার ডিমাই উসমানী বাজার বাজার দারুল উলুম মাদানীয়া ক্বওমী মাদ্রাসায় এক সেট মাইক উপহার প্রদান করে বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ ইতালি।
স্থানীয় সুত্রে জানাগেছে বড়লেখা উপজেলার ডিমাই এলাকার উসমানী বাজার দারুল উলুম ক্বওমী মাদানীয়া মাদ্রাসা দীর্ঘদিন আগে প্রতিষ্ঠিত হয়েছে আর্থিক ভাবে এই জনপদ অসচ্চল হওয়ার কারনে মাদ্রাসায় মাইক সেট লাগাতে পারতেছেন না । মাদ্রাসা কতৃপক্ষ বিষয়টি সমাজ সেবক মাইজপাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি খালেদ আহমদ এর কাছে তুলে ধরেন । মাইক সেটের বিষয়টি সমাজ সেবক খালেদ আহমদ আমলে নিয়ে বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ ইতালির সভাপতি জাফর আহমদ এর সাথে যোগাযোগ করেন।
খালেদ আহমদ এর প্রস্তাব টি বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ ইতালির সভাপতি জাফর আহমদ আমলে নিয়ে বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের মিটিংয়ে আলোচনা করলে সাথে সাথেই বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ ইতালির সকল সদস্য বৃন্দ মাদ্রাসার মাইক সেটের বিষয়টি আমলে নিয়ে মাদ্রাসার মাইক সেট উপহার প্রদান করেন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ ইতালি।
গত ১৮ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দারুলউলুম মাদানীয়া ক্বওমী মাদ্রাসায় মাইক সেট উপহার প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মাওলানা মজির উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও বড়লেখা উপজেলার ক্রীড়া ধারাভাষ্যকার আহমেদ নোমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজপাড়া যুব কল্যাণ সমিতির সভাপতি সমাজ সেবক খালেদ আহমদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবজল হোসেন আউয়াল, এলাকার মুরব্বী আফতাব উদ্দিন, মাদ্রাসার শিক্ষক মাহবুবুর রহমান সহ প্রমুখ
এসময় উপস্থিত বক্তাগন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ ইতালির ভুয়সী প্রশংসা করেন তারা বলেন প্রবাসীরা আমাদের কে যেভাবে সহযোগীতা করে আমরা যেন তাদের কে মুল্যয়ন করি প্রবাসীরা আমাদের যেকোনো বিপদে আপদে আমাদের অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে আমরা তাদের জন্য দুওয়া করি তারা যেন প্রবাসের মাঠিতে সুস্থ থাকেন।
