হবিগঞ্জ জেলার বাহুবলে মাছবোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছবোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে সিলেট গামী সিমেন্ট ট্রাক তগলী নামক স্থানে পৌঁছলে উভয় গাড়ির সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুৃচড়ে যায়, এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন মারা যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *