বিয়ানীবাজার বারইগ্রাম-সিলেট আঞ্চলিক মহাসড়কের পল্লীশাসন এলাকায় সিলেটগামী যাত্রীবাহী বাসের চাপায় ষাটোর্ধ বৃদ্ধা মারা যান।

সোমবার (৪ ডিসেম্বর) বিকালে রাস্তা পারাপারের সময় তিনি ঘটনাস্থলে মারা যান।

নিহত বৃদ্ধা আব্দুল মনাফ কটই মিয়ার স্ত্রী তসলিমা বিবি (৬০)। তিনি চারখাই ইউনিয়নের পল্লীশাসন নইরচক গ্রামের বাসিন্দা।

খবর জেনে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে বিয়ানীবাজার থানা পুলিশ।

এসময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, সুরতহাল রিপোর্ট শেষ হলে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *