সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম (৫৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সিলেটের একটি দল। গত ৫ আগস্ট বিয়ানীবাজারে সংঘটিত বিএনপি কর্মী রায়হান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেনবিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি তদন্ত মোঃ ছবেদ আলী।

আটক আশরাফুল ইসলাম বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের মনির উদ্দিন কমান্ডারের পুত্র।

জানা যায়, শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে নিজ গ্রামের পশ্চিমের ক্ষেতের খামার থেকে সাদা পোশাকে র‌্যাব-৯ সিলেট এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাজানি হলেও র‌্যাব তাকে থানায় হস্তান্তর না করায় বিষয়টি নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশ প্রশাসন। অবশেষে রাত প্রায় ১০টার দিকে র্যাবের ঐ দলটি আটক আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে। কিন্তু তার বিরূদ্ধে দায়েরকৃত মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তধীন থাকায় পরে তাকে ফের সিলেট সিআইডিতে হস্তান্তরের জন্য নিয়ে যায় র‌্যাব।

উল্লেখ্য, ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে বিয়ানীবাজার পৌরশহরে বিজয় উল্লাস শেষে থানায় আক্রমণ কালে গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে রায়হান নামক একজনের মৃত্যুতে তার ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় দায়েরকৃত হত্যা মামলায় (মামলা নং-০৭) অন্যদের সাথে আশরাফুল ইসলামকেও আসামি করা হয়। ঐ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে র্যাব তাকে আটক করেছে।

এবিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত মোঃ ছবেদ আলী বলেন, আশরাফুল ইসলামকে রায়হান হত্যা মামলার আসামি হিসেবে র‌্যাব গ্রেফতার করেছে। বিকাল সোয়া ৪টার দিকে গ্রেফতার করলেও রাত ১০টার দিকে থানায় নিয়ে আসার পর আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। ঐ মামলাটি এখন সিআইডিতে, তাই তাকে সিলেট সিআইডিতে হস্তান্তরের জন্য র‌্যাব নিয়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *