সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিন মহিলা ও একশিশুসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটককৃতরা হলেন- যশোর জেলার বেনাপোল উপজেলার কাদমারী গ্রামের মিন্টু শেখের স্ত্রী আয়শা খাতুন (৩৭), একই এলাকার লাল মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৪০), ব্রাক্ষনবাড়িয়া এলাকার বাদশা শেখের স্ত্রী রুমানা (২১), মৃত মুসা শেখের ছেলে মো. বাদশা শেখ (২৭) এবং বাদশা শেখের ছেলে মো. মাহদী ইসলাম (৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপিতে নায়েক মো. রাজু আহমেদের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলারের (১৩৫৯/৫) নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় শূন্য রেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝারাপাতা নামক স্থান হতে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ত্রিপুরা থেকে বাসে গৌহাটি যাবার পথে কাস্টমস চেক পোস্টে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। দুইদিন পর আজ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

বিয়ানীবাজার অবস্থিত বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. মেহেদী হাসান বলেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *