সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাতে বিশ্বনাথের আমতৈল সাদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলোয়ার হোসেন (৩৫) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আমতৈল সাদীপাড়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন ও শামসুন নাহারের (২৮) বাড়ি পাশাপাশি। শামসুন নাহারের পালন করা দুটি মুরগির বাচ্চা প্রতিবেশী দিলোয়ারের বাড়িতে যায়। এতে ওই বাড়ির পরিবেশ নষ্ট হয় বলে দিলোয়ারের পরিবারের অভিযোগ। এ নিয়ে আগেও তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়েছে। গতকাল সন্ধ্যায় শামসুন নাহার মুরগির বাচ্চাগুলো খুঁজে না পেয়ে অভিযোগ করেন, দিলোয়ারের পরিবারের সদস্যরা বাচ্চাগুলো চুরি করেছেন। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে শামসুন নাহার ও তাঁর পরিবারের সদস্যরা দিলোয়ারের পরিবারের সদস্যদের ওপর হামলা করেন। এ সময় ছুরিকাহত হন দিলোয়ার। পরে রাত পৌনে ১১টার দিকে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলোয়ারকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, মুরগির বাচ্চা ঘরের পরিবেশ নষ্ট করছে, এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দিলোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তি বড় ভাই থানায় অভিযোগ দিয়েছেন। শামসুন নাহার ও তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *