দেশ স্বাধীনতার ৫১ বছর পরেও মানুষ ভোটাধিকার এবং ভাতের অধিকারের জন্য আন্দোলন করছে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। ইসলামী শিক্ষাকে সিলেবাস থেকে বিতাড়ন করা হয়েছে। তিনি বলেন, ডারউইনের নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাসে সংযোজন করে ছাত্রছাত্রীদেরকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। বিতর্কিত শিক্ষানীতি’র প্রতিরোধে যে কোন আন্দোলন, সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে।

মঙ্গলবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগর আয়োজিত ছাত্র গণজামায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা সভাপতি মো. আরিফুল ইসলাম শামীম’র সভাপতিত্বে, জেলা ও নগর সাধারণ সম্পাদক যথাক্রমে মুহা. আলবাবুল হক চৌধুরী ও মাহদী হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্র গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সেক্রেটারি ইউসূফ আহমাদ মানসুর।

ছাত্র গণজমায়েতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ নূরুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুহাম্মাদ মকবুল হুসাইনসহ জেলা ও নগর দায়িত্বশীলবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *