সুনামগঞ্জের মধ্যনগরে শহীদুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।

রবিবার (২১ অক্টোবর) উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখোলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বহেরাতলী গ্রামের শুক্কর আলীর ছেলে ও অত্র ইউনিয়ন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নির্বিচারে গুলি ও হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সজিব রহমান বলেন, পুলিশের বিশেষ অভিযানে শহিদুল ইসলাম নামে এক যুবলীগ নেতা কে সুনামগঞ্জের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *