সিলেট মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র সঞ্চালনায় সিলেট মহানগর বিএনপি-র আহ্বয়ক কমিটির সভা সংগঠনের ভাতালিয়াস্থ অস্থায়ী কার্য্যালয়ে সোমবার (১৮ জুলাই) রাতে অনুষ্ঠিত হয়।
ঈদ পরবর্তী এই সভায় ঈদের কুশলাদি বিনিময় শেষে সভার কার্য্যক্রম শুরু হয়। সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে আওয়ামিলীগ নেতা মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। সভায় ওয়ার্ড কমিটিগুলো গঠন করে দ্রুত সম্মেলনের জন্য প্রস্তুতি নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিদ্যুৎ এর ভয়াবহ বিপর্যয়ে আগামীতে দেশকে কঠিন অবস্থায় পতিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। সভায় যুগ্ম-আহ্বায়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির শাহীন,ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম শাহনাজ, আজমল বকত সাদেক, সদস্যবৃন্দের মধ্যে জিয়াউল হক জিয়া, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, আতিকুর রহমান সাবু, সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, মুকুল আহমদ মোর্শেদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আকতার রশিদ চৌধুরী, আফজল উদ্দিন, শামীম মজুমদার, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম, নাজমুল ইসলাম, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *