সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিলে তৃণমূলের ভোটে নব নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার রাতে এক যৌথ অভিনন্দন বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি শুধু মুখেই গণতন্ত্রের কথা বলেনা, বাস্তবে দলের নেতৃত্ব নির্বাচনেও গণতন্ত্রের চর্চা করে। তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ ভোটে নবনির্বাচিত কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আরো ত্বরান্বিত হবে।

জেলা বিএনপির নেতৃবৃন্দ কাউন্সিলে অংশগ্রহণকারী অন্যান্য নেতারাও আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বলিষ্ট ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *