সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদের বাড়ীতে সন্ত্রাসী হামলা ও ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে দক্ষিণ সুরমার বরইকান্দির কামুশানা এলাকায় মাওলানা লোকমান আহমদের বাড়ীতে একদল সশস্ত্র সন্ত্রাসী হানা দেয়। এসময় বাড়ীর লোকজন জেগে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় বাড়ীতে রাখা মাওলানা লোকমানের ছোট ভাই মোতওয়াল্লী মোজাহিদ আহমদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পালিয়ে যাওয়ার সময় মাওলানা লোকমান আহমদ এক সন্ত্রাসীকে ঝাপটে ধরার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলী ছুড়ে।

রাতের আধারে গুলীটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। তবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মাওলানা লোকমান আহমদের ছোট ভাই এডভোকেট সোলায়মান আহমদ জানান, এই ঘটনার পরপরই আমরা জরুরী সেবা ৯৯৯-এ কল দেই। তাৎক্ষণিক পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার খবর পেয়ে পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা পুলিশেরও একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

সিলেট জামায়াতের নিন্দা

সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদের বাড়ীতে সন্ত্রাসী হামলা, ডাকাতি চেষ্টা ও গুলীবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট অঞ্চল, জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান তারা।

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, সেক্রেটারী নজরুল ইসলাম, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন, সাবেক জনপ্রিয় জনপ্রতিনিধি বৃহত্তর বরইকান্দি এলাকার বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মাওলানা লোকমান আহমদের বাড়ীতে সন্ত্রাসী হামলা, গুলী ও অগ্নিসংযোগের ঘটনায় আমরা বিস্মিত। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে। বরইকান্দিসহ সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানান তারা। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *