হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ইমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মিরনগর গ্রামের মৃত মলই মিয়ার পুত্র।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আখাউড়া সিলেট রেলওয়ে সেকশন এর নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের কাছে ট্রেনে কাটা পড়ে ইমান আলীর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে নোয়াপাড়া রেলষ্টেশনের প্লাটফর্মে বসবাস করতেন।

প্রকৃতির ডাকে সারা দিয়ে রেললাইন পার হয়ে প্লাটফর্মে উঠার সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রকিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *