হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মহসিন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

তিনি মাধবপুর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের গুমটিয়া এলাকার মৃত লাল মিয়ার পুত্র।

রবিবার (১০ মার্চ) দুপুর ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের নিকট এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে তেলিয়াপাড়া রেলস্টেশনের উত্তর দিকে পরমানন্দপুর ব্রিজের নিকট সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ মহসিন মোল্লা নিহত হয়। মাঝেমধ্যে তার মাথায় একটু সমস্যা দেখা দিত বলে এলাকার লোকজন জানায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *