হবিগঞ্জের মাধবপুরে মামুন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে ১৬ জন আহত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চকদারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস চকদারবাড়ি ব্রীজের নিকট নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত ১৬ জনের মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

আহতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার উয়াজিউল্লার পুত্র আনিসুর (২৫), আব্দুল মতিন এর পুত্র আফজাল (৩০), রুকিনি দাস এর পুত্র রমন দাস (৪০), আজমান উল্লাহ’র পুত্র শাহীন মিয়া (২৪), আব্দুল কাইয়ুম এর পুত্র মোজাব্বির (২১), একই জেলার দুর্গাপুরের আব্দুল সাত্তার এর পুত্র তাজুল ইসলাম (৪৫), তাজুল ইসলাম এর পুত্র মাহাফুজ (১১), আজিম উদ্দিন এর স্ত্রী মিনারা বেগম (৩১), এরশাদ আলী’র স্ত্রী দিবারন বেগম (২৭), ইসমাইল মিয়ার স্ত্রী মিলন বেগম (২০) তাজুল ইসলাম এর স্ত্রী খোরসেদা বেগম (৪০), জৈন উদ্দিন এর পুত্র শরীফ মিয়া (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার শফিকুল ইসলাম এর কন্যা রিমা বেগম (১৬), কুড়িগ্রাম এর মফিজ মিয়ার পুত্র হায়দার মিয়া (৪৫), নোয়াখালীর মকসুদুর রহমান এর পুত্র আব্দুস সালাম (৪১) ও ভোলা’র সুলতান খান এর পুত্র নিরব খান(৪৩)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি ওসি মো: বদরুল কবির সত্যতা নিশ্চিত করে জানান,বাসটি এখন আমাদের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন আছ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *