হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারালেন ব্যাটারি চালিত অটোরিকশা চালক মিলন মিয়া। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের সুরুজ আলীর পুত্র।

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মিলনের বসতঘরসহ জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত অটোরিকশাটি পুড়ে ছাই হয়ে গেছে। দু দিন যাবত মিলন তার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে থাকায় ঘর তালাবদ্ধ ছিল। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মিলন মিয়া জানান, তার আয়ের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত অটোরিকশাসহ সহায়সম্বল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *