মাধবপুরে ভবানীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনতলা বাজারের ইলেকট্রনিক্স পন্য ব্যবসায়ী সুজিত কর নামের এক যুবক নিহত হয়েছে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুতর আহত হয়েছে। সোমবার (১৭জুলাই) দুপুরে মাধবপুর-ধর্মঘর আঞ্চলিক সড়কের ভবানীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় দুই মোটরসাইকেলের চালক মনতলা বাজারের কর ইলেকট্রনিক্স এর মালিক ব্যবসায় সুজিত কর (৩৫) ও মনতলা সরকারী প্রাথমিক বিদ্যায়েল প্রধান শিক্ষক বিল্লাল মিয়া (৫৫) আহত হয়। নিহত সুজিত কর উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভূবননেশ্বর কর এর ছেলে এবং আহত প্রধান শিক্ষক বিল্লাল মিয়া চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরন করেন। বিকালে উন্নত চিকিৎসার জন্যে সিলেট নিয়ে যাওয়ার পথে ব্যবসায়ী সুজিত কর মারা যায়। গুরুতর আহত প্রধান শিক্ষক বিল্লাল মিয়া হবিগঞ্জে বেসরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মজিবুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *