সিলেটে একটি লাশের পা বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের মালনীছড়া চা বাগান থেকে উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সড়কের পাশেই বস্তাটি পড়ে থাকায় স্থানীয়রা আমাদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তায় একটি পা পায়। পা-টি কোনো এক পুরুষের বাম পা। বয়স আনুমাকি ৫০-৫৫। পাটি একেবারে তাজাও নয়, আবার পঁচাও নয়। হয়তো একদিন আগে কাটা হয়েছে। প্রাথামিকভাবে ধারনা করা যাচ্ছে-অন্য কোথাও কাটা হয়েছে এবং এখানে এসে ফেলে দেওয়া হয়েছে। তবু মরদেহের বাকি অংশ উদ্ধারে আশপাশে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *