সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে দায়িত্ব পালন করতে নতুন করে নির্দেশনা দিয়েছে দল। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়।

২০২৩ সালের ১০ মার্চ সিলেট মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের ভোটে নাসিম হোসাইন সভাপতি, মো. ইমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক এবং সৈয়দ সাফেক মাহবুব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তবে চলতি বছরের শুরুতে নাসিম হোসাইন বিদেশ চলে যাওয়ায় ১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে মিফতাহ সিদ্দিকীকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সপ্তাহ খানেক আগে নাসিম হোসাইন দেশে ফিরেছেন। তবে তাকে দায়িত্ব আর ফিরিয়ে দেওয়া হয়নি, মিফতাহ সিদ্দিকীকেই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *