সোমবার সন্ধ্যায় সিলেট রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনের জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন। সিলেট একটি আধ্যাত্মিক নগরী। পূণ্যভূমি সিলেটের শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহবানও জানান সিসিক মেয়র।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এবিএম উজ্জ্বল, সিলেট রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সিসিকের এসেসর চন্দন দাশ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
পরে নগরের মিরাবাজারের বলরাম আখড়াসহ কয়েকটি মন্ডপ পরিদর্শন করে সিসিক মেয়র। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *