মৌলভীবাজারের বড়লেখায় এক নারীকে অজ্ঞান করে স্বর্ণের চেইন লুটের ঘটনায় সম্পৃক্ত অজ্ঞান পার্টির ২ হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁও গ্রামের মৃত মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল সদর উপজেলার সিরাজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৮)।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম বিভাগ) মো. মশিহুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর দুপুরে বড়লেখা পৌর শহরে জহুরা পারভীন চৌধুরী নামের এক নারীকে অজ্ঞান করে তার ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। এঘটনায় ভোক্তভোগী ওই নারী বাদী হয়ে কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *