মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেসের লাইনচ্যুত ইঞ্জিন ও ২টি বগি উদ্ধার হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে।

শনিবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন গণমাধ্যেমে বিষয়টি জানান।

তিনি বলেন, ‘উদ্ধারকারী ইঞ্জিন চলে এসেছে। গাছগুলো কেটে সরানো হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার হতে হতে দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেজে যেতে পারে।’ এর আগে আজ ভোর ৫টায় এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাতে ঝড়ে লাউয়াছড়া উদ্যানের একটি বড় গাছ ভেঙে রেল লাইনের ওপরে পড়ে যায়। ভোর ৫টার দিকে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়।’

এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। এ ঘটনায় আপাতত সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *