বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সুনামগঞ্জে আসেছন ১ লা ফেব্রুয়ারি। ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া কেন্দ্রীয়-বিভাগীয় নেতৃবৃন্দের সরব উপস্থিতি থাকবে সম্মেলনে।

এদিকে, কর্মী সম্মেলনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। হাছননগর এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালযের ইসলামিক সেন্টার মিলনায়তনে এ সভা চলে বুধবার বেলা সাড়ে ১১ টায়।

মতবিনিময় সভায় জেলা জামায়াতে আমীর তোফায়েল আহমদ খাঁন জানিয়েছেন, সুনামগঞ্জের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ করতে যাচ্ছে জামায়াত। সমাবেশ সফলে করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াত নায়েবে আমীর মুমতাজুল হাসান আবেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলাম, পৌর জামাত আমীর আব্দুস সাত্তার মামুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *