সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতির পর বন্ধ ঘোষণা করা পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র ৭ দিন বন্ধ থাকার শুক্রবার খুলে দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিত কুমার চন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সাদাপাথর তলিয়ে যাওয়ায় গত ৩০ মে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।

সাদাপাথর খুলে দেওয়া হলেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে- সব নৌকাতে লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পড়িয়ে নৌকা ঘাট হতে নৌকা ছাড়তে হবে। পর্যটকগণ কিছুতেই পানিতে নামতে পারবেন না বা পানিতে নেমে সাঁতার কাটতে পারবেন না। ভরা বর্ষা মৌসুমে পর্যটকগণ শিশু ও বাচ্চাদের নিয়ে যাতে না আসেন সে বিষয়ে তাদেরকে নিরুৎসাহিত করা হলো। পর্যটকগণ দয়া করে নৌকায় উঠে হৈ হুল্লোর করবেন না। নৌকায় উঠে সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। মাঝিরা পর্যটকদের সঙ্গে ভালো আচরণ করবেন। আবহাওয়া পরিস্থিতি অবনতি হলে পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

সবশেষে বলা হয়েছে, নির্দেশনাসমূহ না মানার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *