শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত রেজিস্ট্র্রর মো. ফজলুর রহমান। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ৩০ ডিসেম্বর শেষ হবে। এ প্রেক্ষিতে রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো। আগামী ৩১ ডিসেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। দায়িত্ব পালনকালে বিধিমোতাবেক তিনি ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বলেও ওই অফিস আদেশে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *