বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে পদত্যাগ করলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম।

সোমবার ১৯ আগস্ট দুপুরে পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সোমবার দুপুর সাড়ে ২টায় শিক্ষার্থীরা একত্রে জড়ো হয়ে পদত্যাগের আহবান জানান। তাদের সাথে সংহতি জানান প্রতিষ্ঠানের শিক্ষকরাও। ইতিপূর্বে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা একাধিক বিক্ষোভ মিছিল করেন। আজ এক পর্যায়ে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একত্রে আন্দোলন গড়ে তোলেন। তুমুল আন্দোলনের মুখে ব্যক্তিগত সমস্যা কারণ দেখিয়ে অধ্যক্ষ লিখিতভাবে প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। পদত্যাগের খবরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা।

প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ নানা অপকর্ম করে আসছিলেন। তার পদত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠান কলুষিত মুক্ত হলো। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের লাঞ্চিত করার অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *