মৌলভীবাজারের বড়লেখায় ৩ বছরের ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে রোববার রাত ১০টায় বড়লেখা পৌরশহরে এই বিক্ষোভ মিছিল হয়। এসময় বিক্ষোভকারীরা ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব তামিম আহমেদ, ইউপি সদস্য কামাল আহমদ, তরুণ সমাজসেবক কয়েছ আহমদ, ছাত্র প্রতিনিধি আরাফাত আহমদ, সাইদ আহমদ শিপু, মান্না আমিন, মুন্না আহমদ ও সোয়েব আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি বড়লেখায় ও মাগুরায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনা আমাদের জন্য লজ্জার। আমরা দ্রুত এই নরপশুদের ফাঁসি চাই। যাতে পরবর্তীতে কেউ আর এরকম সাহস না দেখায়।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *