বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দেশের উচ্চবিত্ত শ্রেণির বিয়ের গড় বয়স বেশি। এই শ্রেণির পুরুষরা গড়ে ২৭ বছর বয়সে বিয়ে করেন। আর নারীদের বিয়ের বয়স গড়ে ২১ বছর।

‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১’ নামের প্রতিবেদনটি সম্প্রতি সর্বত্র আলোচনায় আসে। ওই প্রতিবেদনটিতে আরো বলা হয়, সবচেয়ে বেশি বয়সে বিয়ে করেন সিলেট বিভাগের পুরুষেরা। তাদের বিয়ের গড় বয়স ২৬ বছর। আর ময়মনসিংহ বিভাগের পুরুষেরা সবচেয়ে কম বয়সে বিয়ে করেন। ওই বিভাগের পুরুষদের বিয়ের গড় বয়স ২২ বছর।

‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১’ নামের প্রতিবেদনটি সম্প্রতি সর্বত্র আলোচনায় আসে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ধনীরা বেশি বয়সে বিয়ে করেন। নিজেদের প্রতিষ্ঠিত ও যোগ্য করে তোলায় বেশি মনোযোগী হন তারা।

বিবিএসের ওই প্রতিবেদন অনুযায়ী, উচ্চবিত্ত শ্রেণির মধ্যে বিয়ের গড় বয়স পুরুষদের ক্ষেত্রে ২৭ বছর এবং নারীর ক্ষেত্রে এই বয়স ২১ বছর। এটি বিয়ের জাতীয় গড় বয়সের চেয়ে অনেকটাই বেশি। শ্রেণি নির্বিশেষে জাতীয়ভাবে বিয়ের গড় বয়স পুরুষের ক্ষেত্রে ২৪ দশমিক ৩ বছর, আর নারীর ক্ষেত্রে ১৮ দশমিক ৭ বছর। প্রথম বিয়ের গড় বয়স ধরেই এই হিসাব করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *