সিলেট সাংবাদিক ইউনিয়ন – এসইউজে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে একজন পেশাদার সাংবাদিককে হেনস্থা করার এই ন্যাক্কারজনক গঠনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

১৮ মে ২০২১ মঙ্গলবার এক বিবৃতিতে নব গঠিত এসইউজে’র আহ্বায়ক লিয়াকত শাহ ফরিদী ও সদস্য রেজওয়ান আহমদ, মাহবুবুর রহমান রিপন, মো. মঈন উদ্দিন, আমিনুল ইসলাম রোকন, মনজুর আহমদ ও আশকার আমিন রাব্বিএ দাবি জানান।

বিবৃতিতে এসইউজে’র নেতৃদ্বয় বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে, তা অমানবিক ও ন্যক্কারজনক। তারা বলেন, দুর্নীতির নানাবিধ অভিযোগে অভিযুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সাংবাদিক সমাজ মেনে নিবে না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তাদের বরখাস্ত করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এসইউজে’র নেতৃবৃন্দ বলেন, দেশ ও জাতির স্বার্থে সঠিক তথ্য সরবরাহ করাই সাংবাদিকদের কাজ । আর একাজে সরকারের দায়িত্ব সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। তা না করে প্রজাতন্ত্রের কর্মচারিরা নির্যাতনকারি হয়ে উঠলে তার দায় সরকারকেই বহন করতে হবে।

এসইউজে এই ন্যাক্কাজনক ঘটনার প্রতিবাদ,রোজিনার মুক্তি ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *