সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম জয় (২৫), সে ঢাকা মগবাজারের বাসিন্দা ছিল। সোমবার (২৮ আগষ্ট) বেলা আড়াইটায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় সাদাপাথরে গোসল করতে নেমেছিল। এ সময় পানির প্রচন্ড স্রোতে সে আর স্থির থাকতে পারেনি। মূহুর্তেই পানির নিচে তলিয়ে যায়। পরে সেখানে উপস্থিত ও তার সাথের লোকজন খোঁজাখুঁজি করে প্রায় ১৫ মিনিট পরে তাকে পায়। সেখান থেকে উদ্ধার করে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিতে থাকা ডাক্তার সাকেরা খাতুন লিপি জানান, পানিতে ডুবে জয় নামে একজনের মৃত্যু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *