সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউএ করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুব আলী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যয়নকালীন বাংলাদেশে ছাত্রলীগে যোগদান করেন এবং কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষ করে তিনি আওয়ামী লীগের রাজনীতে যুক্ত হন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১,২২,৪৩৩ ভোট পেয়ে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন।[৫][৬] ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হন এবং ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *