সিলেটের উপশহরে মিজানুর রহমান রাফি (২৪) নামের এক যুবকে খুন করা হয়েছে। তিনি তার মামার হাতে খুন হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৪ মার্চ) দুপুরে দিকে শাহজালাল উপশহরের ই -ব্লকের ২ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহপরাণ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী। পরে রাত সাড়ে ১১টার দিকে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমান রাফি (২৪। তিনি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের মাইজগাওয়ের আব্দুল বারীর ছেলে। উপশহর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি ।

আর তার মামা জকিগঞ্জের বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের বদরুদ্দিনের ছেলে আবু সুফিয়ান (৩৮)। তিনি নগরীর সোবাহানীঘাটের একটি ট্রেড সেন্টারের ব্যবসা করেন।

ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক অর্থ নিয়ে রাফি-সুফিয়ানের মধ্যে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে।
যে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেই বাসার সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের লোকজন রাফি ও তার মামা আবু সুফিয়ানকে বাসায় রেখে বাহিরে যান। পরে বাসায় ফিরে রুম তালাবদ্ধ দেখেন ও রাফির কোন খোঁজ খবর পাচ্ছিলেন না।

এক পর্যায়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ রুম থেকে তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় তার শরিরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *