সিলেটে একটি লোকাল বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ বুধবার ( ৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে স্থানীয়ভাবে চলাফেরা করে এমন একটি ছোটো বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে দাঁড়ায়। বাসটির চালজ ও হেল্পার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন। হঠাৎ কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি, (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামসুদ্দোহা।

তিনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, কেউ আহত হন নি বা কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *