সিলেট নগরীর লালাদিঘির পানিতে পড়ে হাবিবা (৭) তাইবা (৭) নামের দুই কন্যা শিশুর মৃত্যুর হয়েছে। রোববার (২৮ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিকেল ৫টার দিকে দিঘির পানিতে এক শিশুকে ভেসে থাকতে দেখে লোকজন জড়ো হন। তখন স্থানীয় এক যুবক গোসল করতে গিয়েছিলেন। তিনিই তাদের উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে তারা বাসা থেকে বের হয়েছিল। এরপর তাদের আর খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজনজন। তাদের না পেয়ে মা বাবা ঘরে নিয়ে বসে কাঁদছিলেন।পরে স্থানীয়দের কাছ থেকে খবর পান পানিতে দুই শিশু মারা গেছেন। এরপর এলাকাবাসী শিশুদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *