সিলেটে আ’দালত প্রাঙ্গন থেকে কোরবানির গরু চু’রি হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে ঈদের দিন (১০ জুলাই) সকালে। চু’রি যাওয়া গরুর সিলেটের জ্যেষ্ঠ জে’লা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী।

ঈদের ছুটির পর মঙ্গলবার (১২ জুলাই) আ’দালতের কার্যক্রম শুরু হলে এই চু’রির ঘটনাটি আ’দালত পাড়ায় জানাজানি হয়।

গরু চু’রির তথ্য দিয়ে সিলেটের সরকারি কৌঁসুলি (জিবি) রাজ উদ্দিন বলেন, ‘বিচারকসহ অন্যরা আ’দালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু এসে দেখেন গরুটি নেই’।

তিনি আরও বলেন, ‘এটি খুবই আশ্চর্যের ঘটনা। আ’দালত চত্বর থেকে কী’ভাবে একটি গরু চু’রি হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না’। মঙ্গলবার এ ঘটনা নিয়ে আ’দালত চত্বরে আলাপ আলোচনা হচ্ছিল বলেও জানান রাজ উদ্দিন।

এ বিষয়ে সিলেট জে’লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাপদক মাহফুজুর রহমান বলেন, ‘আমিও এ ঘটনা শুনেছি। বিষয়টি খুবই বিব্রতকর। ঘটনাটি খুব একটা জানাজানি হোক তা আম’রা কেউই চাচ্ছি না’। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থা’নার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *