বাজারে ফের উত্তাপ ছড়াচ্ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মোটাসহ প্রায় সব চালের দাম। শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, সপ্তাহের ব্যবধানে মোটা চাল ন্যূনতম কেজি প্রতি বেড়েছে ২ টাকা। আর মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে অন্তত ২-৫ টাকা।

নগরীর আম্বরখানা বাজারের এক চাল বিক্রেতা জানান, সব চালেই পাইকারি ক্রয়ে দাম বেড়েছে। চালের মান অনুসারে কেজি প্রতি দাম বেড়েছে পাঁচ টাকা পর্যন্ত। যদিও এ দোকানির দাবি, কিছুদিনের মধ্যে বাজারে আমনের নতুন চাল আসবে। তখন আবারও দাম কমতে পারে।

বাজারে দোকানিদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাজারে মোটা পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৬-৬০ টাকা। মাঝারি মানের চাল ৭০-৭২ টাকা ও সরু নাজির চাল ৭৫-৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এরমধ্যে পাইজাম চালের দাম বেড়েছে ২ টাকা, মিনিকেট ২ টাকা ও ভালো মানের নাজিরশাইল চালের দাম বেড়েছে ৫ টাকা। চিকন চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৬৮ টাকা, মাঝারি বা পাইজাম চাল ২ টাকা বেড়ে ৬০ টাকা এবং মোটা চাল কেজিতে ২ টাকা বেড়ে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে গত ১ মাসে ৩ দফা বেড়ে আটার দাম প্রতি কেজি ৭৫ টাকায় ঠেকেছে। বাজারে দুই কেজি ওজনের প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *