পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে আজ সোমবার সকালে জশনে জুলুস বের করা হয়।

হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হয়। পরে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় গাউসিয়া কমিটির সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি এস. এ. এম. শহিদুল ইসলাম সেলিম সভাপতিত্বে বক্তব্য রাখেন- গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্ঠা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরী সহ আর অনেকে।

খতমে গাউসিয়া ও মিলাদ শরীফ শেষে বাংলাদেশসহ সমস্ত মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করে মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *