গত ১৫ জুন থেকে সিলেটে বন্যা শুরু হয়। মঙ্গলবার ২০ দিন পেরোতে চললেও এখনও অনেক জায়গা থেকে নামেনি পানি। ফলে আশ্রয়কেন্দ্র ছাড়তে পারেনি অনেক মানুষ।

এদিকে দীর্ঘস্থায়ী বন্যার কারণে মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। বাড়ছে অভাব। পানি না নামায় কর্মসংস্থানেও সংকট দেখা দিয়েছে।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সিলেটে এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ২৫ হাজার ৫৭৯ জন আশ্রিত আছেন। তাদের বাড়িঘর থেকে এখনো পানি নামেনি। জেলায় মোট ৩১৭ টি আশ্রয় কেন্দ্র মঙ্গলবার পর্যন্ত চালু আছে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, এবারের বন্যায় জেলায় মোট ক্ষতিগ্রস্ত পরিবার ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩টি, ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা প্রায় ৩০ লাখ এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ৪০ হাজার ৯১টি।

এপর্যন্ত জেলা ১৬১২ মেট্রিক টন চাল, ২০ হাজার প্যাকেট শুকনো খাবার এবং নগদ প্রায় আড়াই কোটি টাকা বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

দক্ষিণ সুরমার সদ্য বিলুপ্ত কুচাই ইউনিয়নের (বর্তমানে সিসিকের ৩৯ নম্বর ওয়ার্ড) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সবুজ কুমার বিশ্বাস বলেন, ‘আমার ঘরেও পানি, আর সড়কে তো কোমর সমান পানি। নিজেই চরম দুর্ভোগে আছি।

‘বন্যা আগেও হয়ছে। কিন্তু পানি এসে কয়েক দিন পর নেমে গেছে। এবার কিছুতেই নামছে না। পানি স্থির হয়ে আছে।’

সংবাদটি শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *