৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম’র নির্দেশে এসআই (নিঃ) মোঃ নুরুল হুদা এর নেতৃত্বে এসএমপির অভিযান পরিচালনা করে চোরাই পথে আসা ৫০ বস্তা (২৫০০ কেজি) ভারতীয় চিনি ভর্তি টাটা কোম্পানির ডি-আই পিক-আপ গাড়ী যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রোঃ ন-১১-৯৫৮৮ সহ দুই জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর ক্বীন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের ছাতক থানার কালারুকা গ্রামের মৃত সাহাব উদ্দিন ছেলে এমরান হোসেন (২৮) ও একই গ্রামের জমশেদ আলী ছেলে মোঃ জাবের আহমেদ।

এস আই (নিঃ) মোঃ নুরুল হুদা ঘটনার বিষয়ে বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন।

৭এপিবিএন এর মিডিয়া উইংয়ের এএসআই পাবেল জানান, দীর্ঘ দিন থেকে একটি চোরাই চক্র সিলেটের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি বাংলাদেশে অবৈধ্য ভাবে নিয়ে আসছে বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরই পরিপ্রেক্ষিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে আমাদের অপস এন্ড ইন্টেলিজেন্টের একটি বিশেষ টিম মাঠে নামে এবং সাংবাদিকের সহযোগিতা নিয়েই অভিযানে সফলতা আসে।

৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম অভিযানে অংশগ্রহনকারী সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং আরো উৎসাহ নিয়ে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *